নন্দীগ্রামে ট্রাকের চাকার নিচে পড়ে সাংবাদিক আব্দুল আহাদ গুরুতর আহত




নন্দীগ্রাম (বগুড়া )প্রতিনিধি :বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে রাস্তার মধ্যে থেমে থাকে একটি  ট্রাক । মোটরসাইকেল নিয়ে সামনে পড়লেই সঙ্গে সঙ্গে ধাক্কা দেয় ট্রাকের ডাইভার এতে নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাব ও রুরাল জার্লালিষ্ট ফাউন্ডেশন আরজেএফ উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সর্বকনিষ্ঠ সাংবাদিক আব্দুল আহাদ গুরুতর আহত হয় ।জানা যায়, মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের সামনে পড়ে যায় এর মধ্যে ট্রাকের সামনের চাকার আঘাত লেগে ঘটনাস্থলেই  গুরুতর আহত হয়। আহত অবস্থায়  প্রথমে নন্দীগ্রাম হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টিক  নেওয়া হয়।গত ১ নভেম্বর রবিবার বিকেল ৩ টাই এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল আহাদ মোটরসাইকেল নিয়ে বাস-স্ট্যান্ডে পৌঁছালে সামনে থেমে থাকে একটি ট্রাক হেলপার মোটরসাইকেল নিয়ে পার হয়ে যেতে বললেই ট্রাকের সামনে পড়লেই সঙ্গে সঙ্গে ধাক্কা খেয়ে সামনের চাকায় পড়ে গুরুতর আহত হয় । স্থানীয় জনতা তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেয় পরে নন্দীগ্রাম হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টিক  নেওয়া হয়। পরে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ নিয়ে গেলে রিপোর্ট শেষে তার পা চেকা জখম ও ফেটে যায়  বলে জানা যায় ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ