তোমার-আমার সম্পর্কটা যদি আকাশের
মতো হতো!
জানো,আকাশ কখনো পুরোনো হয়না,
আকাশের কখনো বয়স বাড়েনা!
আমি আকাশের মতো সুবিশাল একটা সম্পর্ক চাই!
যত দূরেই চলে যাওনা কেন, এক আকাশের নিচেই আছি এ ভেবেই কেবল সান্ত্বনা পাই।
আমি আকাশের মতো একটা সম্পর্ক চাই!
কখনো রোদ, কখনো বৃষ্টি,
কখনো সূর্য, কখনো পূর্ণিমা!
তবুও আকাশ নিজের অবস্থানে অটল,
কখনো ভেঙে পড়েনা,
আমি আকাশের মতো একটা সম্পর্ক চাই।
যেখানে বিচ্ছেদ বলতে কোন শব্দ নেই।
হাজারো ঝড়োমেঘ এক সাথে পেরিয়ে,
দিন শেষে আমরা আবারো এক হতে চাই।
আমি আকাশের মতো সুবিশাল একটা সম্পর্ক চাই!
