আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে ইয়াবা উদ্ধার ও চোরাচালান আটক অভিযান পরিচালনাকালে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে রাস্তার উপর
বড়লেখা থানা পুলিশ গত ১৪/০৬/২০২১ইং: রোজ মঙ্গলবার দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবাসহ পিতা-শফিকুর রহমান, মাতা-জবা বেগমের ছেলে আসামী মোঃ শোয়েব আহমদ আটক করেছে বড়লেখা থানা পুলিশ।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত ওসি জানান আসামী মোঃ শোয়েব আহমদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে,যার মুল্য ২৫০,০০০/- টাকা।বড়লেখা থানার ভারপ্রাপ্ত ওসি জানান বড়লেখা উপজেলাকে মাদক মুক্ত রাখতে উপজেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
