মোহনগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি রাশেদুল হাসানের মতবিনিময়

আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনার মোহনগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি (থানার অফিসার ইনর্চাজ)জনাব মোহাম্মাদ রাশেদুল হাসান-এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ ই জুন)সন্ধ্যায় মোহনগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যদের নিয়ে অফিসার ইনর্চাজের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় অফিসার ইনর্চাজ জনাব রাশেদুল হাসান সাংবাদিকদের সাথে বিভিন্ন দিক নির্দেশনা বিষয়ে আলোচনা করেন। তিনি পুর্বের কর্মস্থলের সাফল্যের মত এখানেও সাফল্য অর্জন করতে চান, মোহনগঞ্জ উপজেলার সকল শ্রেণীর মানুষের মাঝে সমান ভাবে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন,আপনাদের  সহযোগীতা নিয়ে আমি সরকারের অর্পিত দায়িত্ব পালন করতে চাই, মাদক,হিরোইন,কালবাজারীসহ সকল অপরাধ জিরো টলারেন্সে নিয়ে যেতে চাই। 
এসয় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রকিব, সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ,সাবেক সভাপতি আবুল কাসেম আজাদ, যুগ্নসম্পাদক মানিক তালুকদার, সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল, জহিরুল ইসলাম শেখ,আঃরব খান ঠাকুর, কাজী রফিকুর রহমান, আজহারুল ইসলাম, দোস্ত মোহাম্মদ,হাবিবুর রহমান হানিফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ