আশাশুনিতে রাস্তার কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান

আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি : আশাশুনিতে ইটের রাস্তা,ড্রেন সহ স্লাব নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান। বুধবার সকালে জেলা পরিষদের অর্থায়নে তিনি এ কাজের উদ্বোধন করেন।আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মুখ হতে নজরুল ইসলাম ও মহব্বত হাওলাদার এর বাড়ী পর্যন্ত রাস্তা পাকা করন, ড্রেন ও স্লাব নির্মান কাজ সম্পন্ন করা হবে। এ রাস্তা, ড্রেন স্লাব নির্মাণের ফলে বৃষ্টির সময় জলাবদ্ধতা নিরসন হবে এবং  স্কুলগামী শিক্ষক ও শিক্ষার্থীদের আর পানিতে ভিজে স্কুলে স্কুলে যেতে হবে না। রাস্তা নির্মাণের পাশাপাশি ড্রেন ও স্লাব এর ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন করায় এলাকার মানুষ জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ