হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন, আটক-১

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল হোসেন (১৯) নামে এক যুবক খুন হয়েছে। নিহত শাকিল হোসেন ধরন্দা-ফকিরপাড়া গ্রামের মৃত হুরমত আলীর ছেলে। খুনের সাথে জড়িত থাকার অভিযোগে রাসেল (২০) নামের এক যুবককে তার বাড়ি থেকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আটককৃত রাসেল একই গ্রামের রহিম মিয়ার ছেলে।

প্রথমিক জিজ্ঞাসাবাদে আটক রাসেল, শাকিলকে হত্যার দায় স্বিকার করেছে বলে জানিয়েছে হাকিমপুর থানা পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদ।স্থানীয়রা জানায়, নিহত শাকিল ও আটক রাসেল দুজনেই ভারত থেকে ফেন্সিডিল পাচারের সাথে জড়িত।  ভারত থেকে ফেন্সিডিল পাচারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে তাদের দুজনের মধ্যে মনমালিন্য চলে আসছিলো।
এরই সুত্র ধরে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ভারত থেকে ফেন্সিডিল পাচার করে আনাকে কেন্দ্রকরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আটক রাসেল ধারালো চাকু দিয়ে শাকিলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। শাকিল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

এসময় স্থানীয়রা ছুটে এসে শাকিলকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাপাতালে স্থানান্তর করে। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে শাকিলের মৃত্যু হয়।

এদিকে শাকিলকে ছুরিকাঘাত করে হত্যার খবর পেয়ে রাতেই অভিযান শুরু করে হাকিমপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্ত্বিতে  ধরন্দা ফকিরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে রাসেলকে আটক করে পুলিশ। হাকিমপুর থানা পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদ জানায়, এব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ