নওগাঁর বদলগাছীতে এক শিশুর মৃত্যু পানিতে ডুবে

 রাজশাহী ব্যুরো: নওগাঁর বদলগাছীতে পানিতে ডুবে তৌফিক এলাহি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ জুলাই (শনিবার) সকাল ১১ টায় শিশুটি মারা যায়। নিহত তৌফিক এলাহি বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদিশপুর (কছিম উদ্দীন) পাড়ার মো.সুহেল রানার ছেলে।
পাহাড়পুর পুলিশ ফাঁরির এস আই সালাহ উদ্দীন জানান, সকালে বাড়ির অদুরে শিশুটি ফুটবল খেলতে যায়। খেলা শেষে বাড়িতে ফেরার সময় পুকুরে পরে গেলে তার সাথে থাকা বাচ্চারা দৌড়ে এসে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে গ্রামের মানুষ পুকুরে খোঁজা খুজির পর শিশুটিকে মৃত উদ্ধার করে৷ঘটনাস্থলে পরিদর্শন করেছেন মহাদেব পুর পুলিশ সার্কেল এ টি এম মাইনুম ইসলাম বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, ওসি(তদন্ত) রাইহানুল হক।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ