![]() |
| নওগাঁর রাণীনগরে এমপি হেলালের পক্ষে অসহায় মানুষের মাঝে প্যাকেট খাবার বিতরণ |
রাজশাহী ব্যুরো:নওগাঁর রাণীনগরে আলহাজ্ব আনোয়ার হোসেন হেলালের পক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে৷
করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে বর্তমানে কঠোর বিধি নিষেধ চালু থাকায় রাণীনগর রেলস্টেশন ও আশপাশ অবস্থান থাকা ছিন্নমূল ও অসহায় মানুষেরা পড়েছে বিপাকে। তারা তিন বেলা খাবার খেতে পারছেন না।
অসহায় মানুষের কথা চিন্তা করে - এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্যাকেট খাদ্য বিতরণ কর্মসূচী চালু করেন। শনিবার দুপুরে রাণীনগর রেলস্টেশনে সামাজিক দূরত্ব বজায় রেখে ২ শতাধিক ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
