কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা, নদী-খাল ব্যবস্থাপনা এবং টেকসই পরিবেশ গঠনে তরুণদের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, উপকূলের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে যুব সমাজকে সম্পৃক্ত করতে না পারলে ভবিষ্যত প্রজন্ম হুমকির মুখে পড়বে। ইকোসিস্টেম পুনরুদ্ধার এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।আলোচনা সভা শেষে আগামী ১ বছরের কর্ম পরিকল্পনা অনুযায়ী উপজেলা সদরের অভ্যন্তরে গাংড়ামারি খাল প্লাষ্টিক পলিথিন দূষন রোধ ও স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ হওয়ায় যুবকদের সম্পৃত্ত করে পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়।
কোডেকের প্রজেক্ট অফিসার সোহরাব হোসেনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার সুজাউদ্দৌলা, প্রাইভেট সেক্টর এ্যনহাসমেন্ট অফিসার রাসেল আমিন,ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন, যুব সদস্য ফরহাদ হোসেন, আমিরুল ইসলাম,আশিকুজ্জামান, খাদিজা সুলতান,সবুজ আমিনুর জিয়াউর রহমান,প্রমুখ।
