মোঃ মুরাদ হোসেন, বসুন্দিয়া (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামে গভীর রাতে গোয়াল ভেঙে ও শিকল কেটে দরিদ্র কৃষকের বাছুর সহ ৩টি গরু চুরি করেছে চোর চক্র।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টায় পদ্মবিলা গ্রামের সরদার পাড়ার মিনহাজ সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, স্থানীয় মৃত আবু তাহের সরদারের ছেলে মিনহাজ সরদার একজন দরিদ্র চাষী। তিনি কৃষি কাজ করে পরিবারের চাহিদা মেটান।, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য গরু পালন করেন। তার গোয়ালে ২টা গাভী ছিল। দৈনিক দুধ দিত, যা দিয়ে সচ্ছল ভাবে জীবন যাপন করছিলেন মিনহাজ সরদার।
বিষয়টা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মিনহাজ বলেন, আমি প্রতিদিন রাতে ২-৩ বার ঘুম থেকে উঠে পাহারা দেই। কিন্তু গতকাল রাতে গভীরভাবে ঘুমিয়ে ছিলাম, সকালে ঘুম থেকে জেগে দেখি গোয়াল ঘর শূন্য, আমার মনে হচ্ছে আশেপাশের কোন চোর চক্র এই চুরি করেছে, আমি গরীব মানুষ, আমার বাছুরসহ তিনটি গরু ছিল যার বর্তমান বাজার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা, আমি নি:স্ব হয়ে গেলাম। স্থানীয় পুলিশ প্রশাসন একটু আন্তরিক ভাবে চেষ্টা করলেই চোরদের চিহ্নিত করা যাবে। এই নিয়ে মোট চারবার আমার গরু চুরি হলো। কোন অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি মাথা নাড়িয়ে না সূচক উত্তর দেন। আসলে তিনি এতটাই ভেঙ্গে পড়েন যে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি।
