নওগাঁর কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এম এ মতীন


মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ  নওগাঁর মান্দা উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আকস্মিক এ আগুনে আনিছুর, আফজাল, আজাদ, জাহাঙ্গীর আলম ও তছির উদ্দিনের বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে। আগুনে তিনটি গরু পুড়ে মারা যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে বড় ধাক্কা খেয়েছে। এতে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।এ সময় তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ