আব্দুল আহাদ বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ধানের শীষ প্রতিকে বিপুল ভোটে বিজয়ী দুই বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করেছে নন্দীগ্রাম পৌর ছাত্রদল। সংবর্ধনা অনুষ্ঠানটি শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীর নেতৃত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিজান, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, দপ্তর সম্পাদক সাজু, প্রচার সম্পাদক সুজন, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আফিফ, এবং পৌর ছাত্রনেতা সাগর, এনামূল, ইমন, নয়ন, রকি, কাউছারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
