ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ



রাজশাহী ব্যুরোঃ নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার এলাকায় খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রতিবাদ জানালে অভিযুক্ত কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী পালিয়ে যান। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ কেজি জবাইকৃত মাংস জব্দ করে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, উদ্ধারকৃত মাংস খাসির নয়, কুকুরের। ধামইরহাট থানার ওসি জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ