চৌগাছা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের আওয়ামী লীগে যোগদান


স্টাফ রিপোর্টারঃ  যশোরের চৌগাছা উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও স্বরূপদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল কদর নিজ দল ত্যাগ করে  আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল (২৮ শে সেপ্টেম্বর)  সোমবার সন্ধ্যায়  চৌগাছা পৌর শহরের ডিভাইন সেন্টারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের সভানেত্রী চার বারের নির্বাচিত  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে  তিনি স্থানীয় সংসদ সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিনের হাতে ফুলের তৈরি নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ