হবিগঞ্জে অনুমোদনবিহীন মাংস বিক্রি কসাইকে জরিমানা




লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি 


হবিগঞ্জের আজমিরীগঞ্জে অনুমোদন ছাড়া মাংস বিক্রি করায় এক কসাইকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত জানা যায়, আজমিরীগঞ্জ মাছ বাজারের অদূরে ও চরবাজারের মুন সিনেমা হল রোডে দীর্ঘদিন যাবৎ এলাকার কতিপয় কসাই গরু খাসি পাঠা ইত্যাদি জবাই করে মাংস বিক্রি করে আসছিল নিয়মানুযায়ী জবাই করে মাংস বিক্রি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধন করতে হয়।


এছাড়া উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মাংস করার পূর্বে ডাক্তারি পরীক্ষা করে জবাই করার অনুমোদন আদায় করতে হয়। এমন নিয়ম ব্যতিরেকে তারা মনগড়াভাবে জবাই করে এলাকার লোকজনের নিকট মাংস বিক্রি করে আসছে। গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার (২-অক্টোবর) সকালে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁন। এসময় অনুমোদন ছাড়া মাংসের ব্যবসা পরিচালনা করার দায়ে পৌর এলাকার 


শরীফনগর (নতুন হাটি) গ্রামের বাসিন্দা মো. জিতু মিয়ার পুত্র মোহন মিয়া (৩৪) কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুসারে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন- থানার এ.এস.আই রেজার নেতৃত্বে একদল পুলিশ এসময় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা না করতে ও পশু সম্পদ অফিসারের অনুমোদন ব্যতিত পশু জবাই না করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদানের পাশাপাশি।


মাছ বাজারে মৎস্য ব্যবসায়ীদের আসন্ন ইলিশ প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি না করতে প্রচারণা চালানো হয় এছাড়া বাজারে ব্যবসায়ীদের মাস্ক পরিধান করা ও মাস্ক ব্যতিত কাউকে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করতে না দেয়ার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ