.
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুনব্রীজ এলাকায় পূর্ব বিরোধের জেরে আব্দুল আজিজ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে (১অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে, গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় সে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত হাজী আব্দুর রহিমের ছেলে আহত সূত্র জানায় চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মধ্য উবাহাটা জামে মসজিদের জমি নিয়ে আহত আব্দুল আজিজের সাথে একই এলাকার তার ভাতিজা আব্দুল গনির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে বাড়ি যাওয়ার পথে আব্দুল গনি তার উপর ধারালো ছুরি নিয়ে হামলা করে। ওই সময় আব্দুল গনি তাকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা ঘাতক আব্দুল গনিকে ধাওয়া করলে সে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
