চৌগাছা ( যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আমরাই আগামী সংগঠন এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।মনোয়ারা বেগম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান এর অর্থায়নে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে এ ক্যাম্প পরিচালনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব দেবাশীষ মিশ্র জয়।এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও উপদেষ্টা ফিরোজ হোসেন,সাংবাদিক শামিম রেজা সহ স্থানীয় রা।এ দিন বিশেষজ্ঞ চিকিৎসক এর মাধ্যমে সর্বপ্রকার রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।এছাড়া ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিস ,ফ্রি প্রেসার সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা যায়। সংগঠন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আজিমুর সোহান, সহ সভাপতি শতদ্রু হোসেন,ফাহাদ আল তামিম,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আলম রিদয়, জিসান আহমেদ,রাজিব ঘোষ,সাংগঠনিক সম্পাদক মাহমুদ আল সায়েম,অমিত, জিসান, কাব্য,সুমন,ইশান,লিখন,শুভ,জিল্লুর,জিম,সজীব,সোহান,তকি,ইয়ামিন,সাকলাইন,সাব্বির,দিপু,নাহিদ মামুন,অরিন সহ স্থানীয় ভলেন্টিয়াররা। এছাড়া ব্লাড গ্রুপিং এ ছিল জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হোসেন, রমজান আলি।এ সময় ৭০০ রোগিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
