ছাত্রলীগের কমিটি ভেঙে নতুন কমিটির দাবী ৫ নং বড় চতুল ইউপি ছাত্রলীগের


এম. এ. আদিলঃ কানাইঘাট প্রতিনিধি :বাংলাদেশ ছাত্রলীগ কানাইঘাট উপজেলার ৫ নং বড় চতুল ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটির ভেঙে নতুন কমিটি দেওয়ার দাবী জানিয়েছে বড় চতুল ইউপি ছাত্রলীগ। জানা যায় ৫ নং বড়চতুল ইউনিয়ন ছাত্রলীগ এর কমিটি ২০১৮ সালের জুন মাসে ০৫ তারিখে অনুমোদন করেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগ এর সভাপতি এম. আখতার হুসেন ও সাধারণ সম্পাদক  মারুফ আহমদ। 

উক্ত কমিটিতে সভাপতি করা হয় আফতাব আহমদ  কে যিনি বর্তমানে সৌদি আরব প্রবাসী এবং সাধারণ সম্পাদক করা হয় সাহিদুল আলম পারুল কে যিনি বর্তমানে ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন বলে দাবী স্থানীয় ছাত্রলীগের। এছাড়া কমিটি গঠন করা হলেও কমিটির কোন কার্যক্রম দেখাতে পারেননি  সভাপতি ও সাধারণ সম্পাদক।  কমিটির কোন বৈঠক কিংবা কোন অনুষ্ঠানেরও আয়োজন করতে পারেন নি তারা। বেসরকারি চাকরি করা সাধারণ সম্পাদক কমিটি হওয়ার আগে যে দৌড় ঝাপ করেছিলেন তা অব্যাহত রাখতে পারেন নি। এমনকি নেত্রীর জন্মদিন, ২১ শে আগস্ট কিংবা জাতীয় শোক দিবসেও কোন কার্যক্রম পরিচালিত হয়না উক্ত কমিটির পক্ষ থেকে। যার কারণে ছাত্রলীগ হারাচ্ছে তার কর্মীদের। নতুন কর্মী সংগ্রহ তো দূরের কথা আগের কর্মীদেরই ধরে রাখা যাচ্ছেনা এমনটাই দাবী স্থানীয় ছাত্রলীগের।  এমতাবস্থায় ছাত্রলীগের পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার দাবী জানিয়েছেন চতুল ইউপি ছাত্রলীগ এর নেতারা। চতুল ইউপি ছাত্রলীগের নেতাদের দাবী, যারা তাদেরকে ছাত্রলীগের পতাকা তলে নিয়ে এসেছিলেন তাদের অনেককেই এখন দেখতে পাননা। 

আমরা এখন অসহায়।  আমরা ৫ নং ইউনিয়ন এই কমিটি অতিদ্রুত বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হউক। যাতে  জননেত্রী  শেখ হাসিনার হাতকে আরো শক্তি শালী হয়। এই কমিটির বিষয় ইউনিয়ন ছাত্রলীগ নেতারা বলেন

কানইঘাট উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জনাব এম আখতার এবং

 সাধারণ সম্পাদক মারুফ আহমদ 

 এর দৃষ্টি আর্কষণ করছি অতিদ্রুত এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হউক।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ