কয়রায় সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের পূজা মন্ডপ পরিদর্শন

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা । বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব এটি। শারদীয় দূর্গা পুজার চতুর্থ দিন নবমীতে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান ও বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও  উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ,এম, হুমায়ুন কবির। রবিবার বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কয়রা  সদর ইউনিয়নের কয়েকটা  পুজা মন্ডপ পরিদর্শন শেষে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শন কালে বর্তমান সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের  চিত্র  ও করোনা কালিন বিভিন্ন সচেতন মূলক  কথ তুলে ধরে। এছাড়া  ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একই বন্ধনে অটুট থেকে  সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় ও সরকারের বেধে দেওয়া স্বাস্থ্য বিধিমেনে পুজা উৎযাপনের আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন, কয়রা প্রেস ক্লাবের সভাপতি হারুনার রশিদ, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী আবুল বাশার , ৯নং ওায়ার্ড সদস্য হরেন্দ্রনাথ সরকার,  ২নং ওায়ার্ড ইউপি সদস্য আব্দুর রব খোকন, ইউপি সদস্য শেখ রোকনুজ্জামান,  সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেতারা বেগম, ৮নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য শেখ নুরুল হুদা, সাংবাদিক রিয়াছাদ আলী, আজিজুল ইসলাম, ফরহাদ হোসেন, হায়দার আলী, প্রমুখ


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ