রাজশাহী ব্যুরোঃনাটোরের নলডাঙ্গা উপজেলার বামন গ্রামের ব্রীজের ভয়াবহ অবস্থা জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের জনগণের । উপজেলা সদর নলডাঙ্গা হওয়ার কারণে ঐ এলাকার আশপাশের অনেক এলাকা থেকে প্রয়োজনীয় কাজ কর্ম করতে আসা জনগণের একমাত্র পথ এটিই ।এমনকি এই নলডাঙ্গাতে সপ্তাহে দু-দিন বড়ো হাট বসে , এতে করে বেলঘড়িয়া, বানুরভাগ, হরিদাখলসী সহ আশেপাশের অনেক গ্রামের মানুষদের জীবনের ঝুঁকি নিয়েই বেলঘড়িয়া হতে বামন গ্রামের মধ্যে দিয়ে রাস্তা চলাচল করতে হচ্ছে। যদিও ক্ষতিগ্রস্ত ব্রীজের পাশে ২৭,৩১,৬৪৪ টাকা ব্যায়ে একটি নতুন ব্রীজ নির্মাণের কাজ প্রায় দেড় মাস আগে শেষ হলেও এখনও তা রাস্তার সাথে সংযুক্ত করা হয়নি। যার ফলে ক্ষতিগ্রস্ত জায়গা দিয়েই চলাচল করতে হচ্ছে জনসাধারণের। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (নাটোর সদর ও নলডাঙ্গা) জনাব মোঃ ওমর খৈয়ামের কাছে জানতে চাইলে, তিনি বলেন, বর্ষা মৌসুমের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে পারছে না। বর্ষা মৌসুম শেষে রাস্তার সংযোগ দেয়ার কাজ শুরু করা হবে। বিপ্রবেলঘড়িয়া ইউ,পি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, যেহেতু ব্রিজের কাজ শেষ হয়নি তাই সকলকে বিকল্প রাস্তা দিয়ে চলাচলের জন্য বলা হয়েছে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
