চলে যাবো তোর জীবন থেকে
আসবো না আর ফিরে।
এখন তুই থাকিস ভালো
নিজের মতোন করে।।
কষ্ট ছাড়া কিছু যখন
দেইনি তোরে আমি।।
থাকবো কেন তোর কাছে আর,
তোকে করবো কেন ঋণী?
নাই বা হলাম তোর সুখের সাথী
তবে দুংখ কেন দিবো।
কিছুই যখন দেইনি তোরে
কিসের আসায় পড়ে রবে?
বিদায় নিলাম তোর কাছে থেকে
চোখের জ্বল টুকু নিয়ে।
এখন তুই থাকিস ভালো
আমায় ভুলে গিয়ে।
