সিরাজগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১

মাসুদ রানা  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জ পৌর এলাকার কোপদাস পাড়ায় অভিযানে চালিয়ে  ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ টাকা অর্থদন্ড প্রদান করেছে  ভ্রাম্যমাণ  আদালত।গতকাল রবিবার  বিকালে  জেলা প্রশাসনের সহকারী  কমিশনার  ও  বিজ্ঞ  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান  এর নেতৃত্বে  ভ্রাম্যমাণ  আদালত পরিচালিত  হয় ।  ডিএনসি ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা  অভিযানে সহয়তা করেন।নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান জানান,রবিবার  বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ শহরের কোপদাস পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  আসামি আব্দুল কুদ্দুস শেখ (৫৫) এর বসতঘর তল্লাশি করে  ৩২ টি পুরিয়া গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরন করা হয়।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ