বিয়ে ছাড়াই রতন মিয়াকে স্বামী দাবী করার অভিযোগ রাজিয়া সুলতানার বিরুদ্ধে




খোন্দকার আব্দুল্লাহ বাশার, খুলনা ব্যুরো প্রধানঃবিয়ে না করেই ভিন্ন এক পুরুষকে স্বামী হিসেবে দাবী করার অভিযোগ উঠেছে সৌদীআরব প্রবাসী মেয়ে রাজিয়া সুলতানার বিরুদ্ধে, জানা যায় রাজিয়া সুলতানা (৩৫) প্রবাসে যাওয়ার পূর্বে বাংলাদেশে থাকা অবস্থায় বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করতেন এবং ভিন্ন পুরুষের সাথে প্রেম ভালোবাসার অভিনয়ে দৈহিক মেলামেশা সহ টাকা পয়সা হাতিয়ে নেয়ার ফন্দি করতেন, তাছাড়া দেশে চাকুরীরত অবস্থায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় দু'টি বিবাহ করেছিলো বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, ওই স্বামীদের ঘরে তার সন্তানও রয়েছে বলে জানা গেছে। এদিকে এমন অনৈতিক আচরণের কারনে দেশে বসবাসের মতো তার আর ব্যবস্থা না থাকায় ২০১৮ সালের দিকে পাড়ি জমিয়েছিলেন সৌদীআরবে, সেখানেও তিনি একটি রুম ভাড়া নিয়ে বাংলাদেশী প্রবাসী ছেলেদের সাথে টাকার বিনিময়ে দেহব্যবসা করতেন বলে অভিযোগ উঠেছে, এর মাঝে কুমিল্লা জেলার মেঘনা থানার রতন মিয়া(৩৫)নামে এক ছেলের সাথে সৌদীআরবে পরিচয় হয় তার।

 ভিন্ন কৌশলে রতন মিয়ার সাথে পরিচয়ের এক পর্যায়ে মেয়েটি আপত্তিকর অবস্থায় সেল্ফি তোলে ব্ল্যাকমিল করেন রতন মিয়াকে, এক পর্যায়ে ফেইসবুকে ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে রতন মিয়ার নিকট থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা, এভাবে প্রবাসেও বিভিন্ন ছেলেদের সাথে অনৈতিক কাজে জড়িয়ে পড়ার অপরাধে সৌদীআরব পুলিশের হাতে আটক হয়ে জেলও খেটেছেন রাজিয়া সুলতানা।

শেষ পর্যন্ত নয় মাস প্রবাস করে পুনরায় দেশে ফিরলেন রাজিয়া সুলতানা, দেশে এসেও থামেনি তার অনৈতিক কর্মকান্ড, কুমিল্লা জেলার মেঘনা থানার ওই রতন মিয়ার সাথে তার তোলা আপত্তিকর সেল্ফি দেখিয়ে কুমিল্লার অ্যাডভোকেট মাহবুবুর রহমানের শরণাপন্ন হয়ে স্বামী দাবী করে একটি আইনী নোটিশ প্রদান করেন রতনমিয়ার বাড়ীতে।তাছাড়া মেঘনা থানায় একটি অভিযোগও করেছেন রতন মিয়ার বিরুদ্ধে, এভাবে সপ্তাহ খানেক পর পর সে রতন মিয়ার বাড়ীতে গিয়ে তাকে স্ত্রী হিসেবে মেনে না নিলে আত্মহত্যা করবে বলেও হুমকি দেন বৃদ্ধ মা-বাবাকে, রতন মিয়ার পরিবার মেঘনা থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ওই মেয়েটিকে বিবাহের প্রমান দেখাতে বললে তার কোন প্রমানও দেখাতে পারেন নি রাজিয়া সুলতানা।এদিকে রতন মিয়ার পরিবারও কিছুদিন আগে মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ করার পরও পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেন না বলেও জানিয়েছেন তার পরিবার।রাজিয়া সুলতানা মুন্সীগঞ্জ জেলার সদর থানার উত্তর কাজী কসবা গ্রামের ইব্রাহীম মিয়ার কন্যা এবং অভিযুক্ত রতন মিয়া কুমিল্লা জেলার মেঘনা থানার চন্দনপুর ইউনিয়নের তুলাতলী কাছারীকান্দি গ্রামের ছেলে বলে আইনী নোটিশ ও রতন মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে। রতন মিয়ার পরিবার রাজিয়া সুলতানার এই ভিত্তিহীন অভিযোগের হাত থেকে রেহাই পেতে প্রশাসন সহ দেশবাসীর নিকট সহযোগীতা চেয়েছেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ