মোহনগঞ্জে পুজা মন্ডপ পরিদর্শন করেন বিচারপতি ওবায়দুল হাসান




আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনাঃনেত্রকোনার মোহনগঞ্জে শারদীয় দুর্গাপুজার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জনাব ওবায়দুল হাসান। (২৫. ১০.২০২০ইং তারিখ)রবিবার সন্ধায়  পৌর শহরের শারদীয় দুর্গাপুজার বিভিন্ন  মন্ডপ স্তুপ পরিদর্শন করেন,এ সময় তিনি   পৌর এলাকার দক্ষিন দৌলতপুরের সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শন কালে আইনশৃংখলার সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ প্রকাশ করে রেজিস্ট্রার বহিতে মন্তব্য করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃশহীদ ইকবাল,ইউ এন ও আরিফুজ্জামান,ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ দত্ত,ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার শান্তা,জেলা আওয়ামীলীগের সদস্য তোফায়েল আহমেদ ,ওসি আব্দুল আহাদ খান,ইউঃপিঃচেয়ারম্যান আবুবকর সিদ্দিক, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিপ্লব রায় প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ