জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ-৩ আসনের মনোনীত সংসদীয় প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইনের কাছে ফুলের তোরা দিয়ে তারা যোগদান করেন। যোগদানকারীদের নেতৃত্ব দেন বেতিলা মিতুরা ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী ও মোঃ চান মিয়া।ইদ্রিস আলী যোগদানের সময় বলেন, “আমি ছোট থেকেই বিএনপির সঙ্গে ছিলাম। দলকে ব্যক্তিগতভাবে অর্থায়নও করেছি, সুখ-দুঃখে দলের পাশে থেকেছি। কিন্তু নেতাদের মধ্যে গ্রুপিং, চাঁদাবাজি, জমি দখল, মারামারি—এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড দেখে আমরা আর এই আদর্শ থেকে কোনো শিক্ষা পাইনি। এজন্য আমি ও আমার অনেকে জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছি।”তিনি আরও বলেন, “আমরা মানুষের মতোই বাঁচতে ও মরতে চাই—আল্লাহর পথে। যারা কোরআন-সুন্নাহর নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনা করতে চান এবং দেশের সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি ও হানাহানি থেকে মুক্ত করে শান্তিপূর্ণ রাষ্ট্র গড়তে চান, তাদের আদর্শ জেগে ওঠায় আমরা জামায়াত ইসলামীকে বেছে নিয়েছি।”অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারা ও যোগদানকারীরা সন্ত্রাস, দুর্নীতি ও অনৈতিক রাজনীতির বিরুদ্ধে দেশকে সচল ও শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
মানিকগঞ্জে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতুরা ইউনিয়নের বেতিলা রামদিয়া গ্রামে শনিবার বাদ এশা প্রায় দুই শতাধিক বিএনপি নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
