![]() |
| প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের |
এ সময় বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। শত শত জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।মুফতি হুজাইফা খান,মাওঃ শোয়াইব বিন মুজিব, মাওঃ মাহমুদুল হাসান মওদূদ, মাওঃ মঞ্জুরুল আহসান, মাওঃ রাকিবুল ইসলাম,সাদেক হোসেন খোকা, মাওঃ আরমান হোসেন বাক্কি এতে সংগঠনের নেতাকর্মী,স্থানীয় আলেম উলামা-সহ বিভিন্ন মসজিদের মুসল্লীরা অংশ নেন।
এ সময়, "ইস্কন" ‘জঙ্গি সংগঠন’ দাবি করে আত-তুর মুসলিম পরিষদের নেতারা বলেন, ইস্কন একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ‘ইস্কন’কে নিষিদ্ধ করতে'ই হবে। ইস্কন এর নামে তারা সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। এদের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
